বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে - The News Lion

বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ সোমবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকায়। ওই এলাকার বাসিন্দা তৃণমূল যুব কংগ্রেসের ঝাডগ্রাম শহরের তিন নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বুবাই দাস এর বাড়িতে সোমবার রাত্রি সাড়ে নটা নাগাদ বিজেপি কর্মী তুষার মহাপাত্র, সুদীপ মহাপাত্র, দেবব্রত পাঠক ও রাজেশ দাস এর নেতৃত্বে প্রায় ১৫ জন বিজেপি কর্মী গিয়ে চড়াও হয়।তার  বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে তাকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ  বাধা দিতে গেলে তার মাকেও মারধর করে বিজেপি কর্মীরা বলে তিনি অভিযোগ করেন । 


সেই সঙ্গে রাতের খাবার ছুঁড়ে  ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে বলেও তিনি জানান ।এমনকি বিজেপি কর্মীরা তার মাটির বাড়ির দেওয়ালটা ভেঙ্গে দিয়েছে। আহত অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বুবাই দাসকে। তিনি ঝাড়গ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আরো জানা যে এর আগে তাকে খুন করার হুমকি দিয়েছিল ওই বিজেপি কর্মীর ।


সোমবার রাতে আচমকা তার বাড়িতে এসে দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে তাকে বেদম মারধর করে । ঝাড়্গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের তিন নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বুবাই দাস এর আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে ।তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে ঝাড়্গ্রাম থানার পুলিশ প্রশাসনকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.