৫৪ বছর বয়সে রিংয়ে ফিরলেন মাইক টাইসন - The News Lion

৫৪ বছর বয়সে রিংয়ে ফিরলেন মাইক টাইসন





২০০৫ সালে সর্বশেষ বক্সিং রিংয়ে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের মাইক টাইসন। ১৫ বছর হয়ে গেল টাইসনের সঙ্গে বক্সিং রিংয়ের কোন যোগাযোগ নেই।






সমর্থকরা অবশেষে আগের রূপে রিংয়ে ফিরতে দেখবেন টাইসনকে। সেই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। অন্যতম সেরা বক্সার রয় জোন্স জুনিয়রের সঙ্গে প্রীতি লড়াইয়ে নামবেন ৫৪ বছর বয়সী টাইসন।







আট রাউন্ডের এই লড়াইয় হবে ক্যালিফোর্নিয়ার ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে । সেখানে লড়বেন টাইসন ও জোন্স। প্রীতি ম্যাচে টাইসনের প্রতিন্দ্বন্দ্বী জোন্সের বয়স ও এখন ৫১ বছর। পয়সা দিয়ে দেখা যাবে ট্রিলার নামে মার্কিন মিউজিক অ্যাপে। গত কয়েক দিন নিয়মিত অনুশীলন করছেন টাইসন। অনুশীলনের ভিডিও পোস্ট করে টাইসন লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক।’







 মাত্র ২০ বছর চার মাস বয়সে বক্সার হিসেবে ১৯৮৬-তে হেভিওয়েট শিরোপা জিতেছিলেন টাইসন। ২০০৫-এ অবসর নেওয়ার সময় তার রেকর্ড ছিল ৫০টি জয়, ছয়টি হার এবং ৪৪টি নকআউটের কৃতিত্ব। ১৯৯৭ সালে ইভান্ডার হলিফিল্ডের কান কামড় দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন টাইসন। এর পর তাঁকে 'ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট' আখ্যা দেয়ি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.