দিঘা উপকূলের কাছে ট্রলারডুবি, আশঙ্কাজনক 4
দি নিউজ লায়নঃ একদিকে কৌশিকী অমাবস্যা অন্যদিকে নিম্নচাপ- এই দুইয়ের জেরে উত্তাল দিঘার সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাসে ডুবল মাছ ধরার ট্রলার। কোনক্রমে উদ্ধার 6 মৎস্যজীবী এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রবল ঢেউ এর ধাক্কায় ডুবে যায় নামখানা থেকে আসা ট্রলারটি। ট্রলারে থাকা ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন নিজেদের বাঁচাতে।
কর্তব্যরত নুলিয়ারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। একে একে করে উদ্ধার করা হয় ছয় মৎস্যজীবীকে। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।মৎস্যজীবীদের চিকিৎসা চলছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 4 জন মৎসজীবী যারা গুরুতর আহত তাদের প্রত্যেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে প্রাণ বাঁচাতে তারা সমুদ্রে ঝাঁপ দেন তখন খুব সম্ভবত বোল্ডারে তাদের মাথা ঠুকে যায়। এর জেরেই গুরুতর চোট লাগে।

Post a Comment