দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ - The News Lion

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার ৬০ নম্বর জাতীয় সড়কে কন্টেনার ও একটি  টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই জন।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাখরাবাদ এলাকায় ৬০  নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় যে চানাচুর বোঝাই করে একটি টেম্পো গাড়ি বেলদা থেকে নারায়ণগড়েরর দিকে যাচ্ছিল আর তার ঠিক উল্টোদিক থেকে আসছিল একটি কন্টেনার।ষাট নম্বর জাতীয় সড়কের বাখরাবাদের কাছে টেম্পো গাড়িটি একটি লরিকে পাশ কাটিয়ে যেতে চাইলে উল্টো দিক থেকে আসা  কন্টেনার এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।এর ফলে কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে উলটে যায়।


চাপা পড়ে মৃত্যু হয় ওই কন্টেনার চালকের।অপরদিকে  টেম্পো গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃত কন্টেনার চালকের পরিচয় জানা যায়নি নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ।সেই সঙ্গে মৃত ওই গাড়িচালকের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ । পুলিশ দুটি গাড়ি কে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।সেই সঙ্গে কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য নারায়ণগড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.