কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল - The News Lion

কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়নঃ  পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের কলাগেড়িয়া  এলাকায় প্রতিবাদ মিছিল করলো অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েকশো কর্মী-সমর্থক পা মিলিয়েছেন।প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মলয় ঘোষ, অঞ্চল সহ সভাপতি চন্ডী চরণ কারক, অঞ্চল যুব সভাপতি অনুপ রায়, মদন নায়েক সহ অন্যান্য তৃণমূল  কংগ্রেসের নেতাকর্মীরা। 


এইদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করার পর পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি। এই দিন অঞ্চল সভাপতি মলয় ঘোষ বলেন যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে।পাশাপাশি সমস্যায় পড়েছে ছোট গাড়ি থেকে শুরু করে যানবাহনগুলি। তৃণমূলের নেতা মলয় ঘোষ বলেন কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে আচ্ছা দিনের স্বপ্ন দেখেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর মানুষ কিভাবে বেঁচে থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছে।


 মানুষ আচ্ছে দিনের স্বপ্ন ভুলে ভুলে গিয়েছে। যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে ।তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বলে তিনি জানান ।তিনি আরো বলেন আগামী দিনে যদি পেট্রোল-ডিজেলের দাম না কমে তাহলে আরো বৃহত্তর আন্দোলন দলের পক্ষ থেকে করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.