ঝাড়গ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন - The News Lion

ঝাড়গ্রামে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন

 


দি নিউজ লায়নঃ মঙ্গলবার  ঝাড়্গ্রাম জেলা শহরের  পাঁচ মাথার মোড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রথমে শিশুদের দিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে শিশুদের মাথায় হেলমেট পরিয়ে দেন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ । 


প্রথম নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে বেশকিছু শিশুর হাতে হেলমেট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সুপারসহ অন্যান্যরা ।সেই সঙ্গে শিশুদের হাতে চকলেট  তুলে  দেন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ । তিনিবলেন ট্রাফিক আইন মেনে বাইক চলবেন। মাথায় হেলমেট ছাড়া বাইক চালাবেন না। রাস্তায় চলাচল করার সময় রাস্তার দিকে নজর রাখবেন। ট্রাফিক আইন মেনে চলবেন নিজেও যেমন রক্ষা পাবেন তেমনি অপরকেও রক্ষা করবেন। 


 সেই সঙ্গে তিনি বলেন ট্রাফিক আইন মেনে বাইক চালালে অনেক সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই মানুষকে সচেতন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়েছে। সেই জন্য পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সঙ্গে তিনি করো না নিয়ে সচেতন হওয়ার জন্য প্রত্যেক কে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.