এক টানা বৃষ্টিতে স্তব্ধ ঝাড়গ্রাম জেলার জনজীবন - The News Lion

এক টানা বৃষ্টিতে স্তব্ধ ঝাড়গ্রাম জেলার জনজীবন

 


দি নিউজ লায়নঃ মঙ্গলবার ভোর থেকে নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা বৃষ্টি ,কখনো ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। যার ফলে জরুরী কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইনি। অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার যানবাহন চলাচল করছে হাতেগোনা কয়েকটি। রাস্তাঘাট একেবারেই শুনশান। যার ফলে ঝাড়গ্রাম জেলার জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। একটানা বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরএক ও দুই , নয়াগ্রাম, সাঁকরাইল  ব্লকের  বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। 


আবহাওয়া দপ্তর জানিয়েছে  মঙ্গলবার সারাদিন আরো ভারী বৃষ্টি হবে ।যার ফলে ঝাড়গ্রামের জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়বে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ।এই বৃষ্টির ফলে আমন ধান চাষের ভালো হবে বলে চাষিরা জানান ।কিন্তু সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।গণেশ পূজা ও বিশ্বকর্মা পূজার আগে এই বৃষ্টির ফলে সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা। 


যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে প্রতিমা তৈরি করতে সমস্যায় পড়ছেন বলে  মৃৎ শিল্পীরা জানান। একটানা ভারী বৃষ্টির ফলে জামবনির উপর দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদী তে জল বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে জামবনি ব্লকের গিধনীর সাথে  ঝাড়গ্রাম জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.