প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি দিয়ে ফের মাওবাদি পোষ্টার - The News Lion

প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি দিয়ে ফের মাওবাদি পোষ্টার

 


দি নিউজ লায়নঃ   প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি দিয়ে ফের মাওবাদি নামাঙ্কিত পোষ্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলায় । এদিন পুরুলিয়ার বরাবাজার থানার তিলাডি, বানজোড়া সহ একাধিক জায়গায় লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । 


সাদা কাগজের ওপর লালকালিতে বাংলায় লেখা সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ । এই পোস্টারগুলিতে মাওবাদী দলে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেশজুড়ে মাওবাদী শাসন প্ৰতিষ্ঠা করতে সকলকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে । বার বার একই থানা এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধারে আতংক ছড়িয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.