২০২১ সালের দুর্গাপূজার সময়সূচি | কবে মহালয়া? - The News Lion

২০২১ সালের দুর্গাপূজার সময়সূচি | কবে মহালয়া?

 


দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতির মধ্যে গৃহবন্দি হয়েই কেটেছে আগের বছরের পুজো। মাটি হয়েছে উৎসবের সমস্ত আনন্দ। আদালতের নির্দেশে প্রবেশ নিষেধ হয়েছে পুজো মণ্ডপে। আর সংক্রমণ রুখতে পথে বেরোননি সচেতন মানুষও। ফলে আগের বারের পুজোর রং ছিল একেবারে ফিকে। তবে আশা করা যায় এবার পুজো হয়ত এমনটা হবে না। তবে এবার দেখে নিন এবছর মহালয়া কবে? এবার আগামী ৬ অক্টোবর পড়েছে মহালয়া। প্রতিপদ রড়েছে ১ অক্টোবর। প্রসঙ্গত, ২০২০ সালে দেখা গিয়েছে মহালয়ার এক মাস পরে উমা এসেছেন ঘরে। আর তার সঙ্গেই অনাহুত অতিথি হিসাবে গোটা দুর্গাপুজোতে অতিমারী দাপট দেখিয়েছে বিশ্ব জুড়ে। 


 ২০২১ সালের মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট-  

মহালয়া ৬ অক্টোবর ২০২১ বুধবার 

মহাপঞ্চমী ১০ অক্টোবর ২০২১ রবিবার 

মহাষষ্ঠী ১১ অক্টোবর ২০২১ সোমবার 

মহাসপ্তমী ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার 

আশা করা যায় অতিমারী সারিয়ে এক সুন্দর পৃথিবীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হবে ২০২১ সালের সপ্তমীর সকাল।

মহাষ্টমী ১৩ অক্টোবর ২০২১ বুধবার 

মহানবমী ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার 

বিজয়া দশমী ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার


আশা করা যায় সেদিন চেনা মেজাজে বাঙালি নিজেকে ধরা দেবে। পড়ন্তের সূর্যের আলোয় দিকে দিকে সিঁদুর খেলা হবে। আর আকাশের রাঙা ক্যানভাসের নিচে সিঁদুর খেলার সঙ্গে বিজয়ার প্রণাম, কোলকুলিতে বাঙালি মেতে উঠবে আগের মতোই!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.