কেশপুর বিডিও অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন সৌমেন মহাপাত্র
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিডিও অফিসে কেশপুর ব্লকের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্তিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা ,বিডিও দীপক কুমার ঘোষ সহ আরো অনেকে। ওই বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় ।আলোচনার পর রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা ও প্রশাসনের আধিকারিক দের সাথে নিয়ে বন্যাকবলিত কয়েকটি এলাকা ঘুরে দেখেন।
সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন একটানা ভারী বৃষ্টির ফলে কেশপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে ৫ থেকে ৬ টি অঞ্চলের অবস্থা খুবই খারাপ ।নদীর জল বিপদসীমার উপরে তাই কেশপুর এলাকার জল বের হতে পারেনি প্রশাসন পাশে রয়েছে ।আকাশ পরিষ্কার হয়েছে। আশাকরি ক'দিনের মধ্যে স্বাভাবিক হবে । দুর্গত মানুষদের পাশে সরকার রয়েছে ।সেই সঙ্গে তিনি বলেন যারা মুখে বড় বড় কথা বলছে তারাও তো এসে মানুষের পাশে দাঁড়াতে পারে।
তিনি কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন উনি একসময় এই দপ্তরের মন্ত্রী ছিলেন ,উনি কি করেছেন সেটা উনি ভালোভাবেই জানেন ,এখন শুধু উস্কানি দেওয়ার জন্য মিথ্যা বক্তব্য রাখছেন। উনার কথার কোন গুরুত্ব নেই এবং মানুষ উনার কথা শুনতে চায়নি ।তিনি বলেন কেশপুরের প্রতিটি পঞ্চায়েত এলাকার দুর্গত মানুষদের পাশে সরকার রয়েছে।
পঞ্চায়েত প্রধানরা দুর্গত মানুষদের পাশে রয়েছে।ভারী বর্ষার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে ।সমগ্র পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখেছে ।যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে তিনি বলেন প্রচুর চাষের ক্ষয়ক্ষতি হয়েছে ।ধান চাষ নষ্ট হতে বসেছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Post a Comment