আন্তঃরাজ্য বাইক চুরির পান্ডা গ্রেফতার
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার জোড়াকুশমা গ্রামে গিয়ে আন্তঃরাজ্য বাইক চুরির পান্ডা রঘুনাথ খামরি কে বেলিয়াবেড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার বাড়ি থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে আসা ৯টি বাইক উদ্ধার করে পুলিশ ।শুক্রবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আইনজীবীদের বক্তব্য শোনার পর ধৃত রঘুনাথ খামরি কে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার সাথে আর কারা জড়িত রয়েছে কোথা থেকে ওই ৯টি বাইক চুরি করে নিয়ে আসা হয়েছিল তা জানার চেষ্টা করছে। পুলিশের অনুমান এই ব্যাক্তি আন্তঃরাজ্য বাইক চুরির ঘটনার সাথে যুক্ত।

Post a Comment