দেশলাইয়ের কাঠি এবং বাক্স দিয়ে ৯ ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন মালদার সুবীরকুমার সাহা - The News Lion

দেশলাইয়ের কাঠি এবং বাক্স দিয়ে ৯ ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন মালদার সুবীরকুমার সাহা

 


দি নিউজ লায়নঃ   অভিনব উপায়ে এক দুর্গাপ্রতিমা তৈরি করলেন মালদার এক ব্যক্তি।দেশলাইয়ের কাঠি এবং বাক্স দিয়ে ৯ ইঞ্চির একটা দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন মালদার সুবীরকুমার সাহা। পেশায় গ্রন্থাগারিক সুবীরবাবুর বাড়ি মালদা শহরের গ্রিন পার্ক এলাকায়। কর্মসূত্রে তিনি পুরাতন মালদার বাণী ভবন টাউন লাইব্রেরির সঙ্গে যুক্ত। 


সুবীরবাবুর একাধিক শখের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দেশ-বিদেশের দেশলাইয়ের বাক্স জমানো। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশের বহু দেশলাই বাক্স তার সংগ্রহশালায় রয়েছে। এই সমস্ত দেশলাইয়ের বাক্স কাঠি দিয়ে বিভিন্ন সময় নানা ধরনের শিল্পকর্ম তৈরি করে তিনি জেলাবাসীকে উপহার দিয়েছেন।


 তবে এই প্রথম তিনি দুর্গা প্রতিমা বানালেন দেশলাইয়ের কাঠি ব্যবহার করে। সুবীর বাবু জানান, তিনদিনের চেষ্টায় দুটো বড় দেশলাইয়ের বাক্স ব্যবহার করে এই প্রতিমা তৈরি করা হয়েছে। দেশলাই কাঠি, বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস ছাড়াও,মুদ্রা বিবর্তনের ইতিহাস রচনায়  এখন তার পাখির চোখ। এই মুহুর্তে তার সংগ্রহের তালিকায় রয়েছে সুলতানি যুগ থেকে শুরু করে বর্তমান আমলের বিভিন্ন স্মারক মুদ্রা। সংখ্যাটাও নেহাত কম নয়। এই মুহূর্তে তার সংগৃহীত প্রাচীন মুদ্রার পরিমাণ প্রায় তিন হাজারেরও বেশি।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.