অঞ্চল উন্নয়ন পর্ষদের আলোচনা সভা - The News Lion

অঞ্চল উন্নয়ন পর্ষদের আলোচনা সভা

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ এর বৈঠক হলো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় ।ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর , জলসম্পদ উন্নয়নমন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া , সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র , পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা , অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা ।


রাজের জল সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান , মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ উন্নয়নের যে রূপরেখা করে দিয়েছেন সেই কাজের আগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখতে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয় ।  তিনি আরো বলেন যে কোথায় কি কি উন্নয়ন মূলক কাজ হয়েছে তা নিয়ে যেমন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে , তেমনি কোথায় কোথায় কি কি উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। 


যাতে কোথাও কোনো উন্নয়নমূলক কাজ থেমে না থাকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও এভাবেই পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ এর পক্ষ থেকে বৈঠক করে বিস্তারিত ভাবে উন্নয়নমূলক কাজ কর্ম নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.