ট্রান্সফর্মার ফেটে আহত 3
দি নিউজ লায়নঃ কোচবিহার বৈদ্যুতিক ডিভিশনের বক্সিরহাট হাই ভোল্টেজ ইলেকট্রিক পাওয়ার সাব-স্টেশনের পাওয়ার বক্সে কাজ করতে গিয়ে সার্কিট বক্স বিস্ফোরণ হয়ে গুরুতর আহত তিন। বিস্ফোরণে আহত ওই তিন ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাদের অবস্থার অবনতি হতে থাকায় পরবর্তীতে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
জানাযায়, মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বক্সিরহাট পওয়ার সাব স্টেশনে মেন বৈদ্যুতিক লাইন বন্ধ করে সার্কিট বক্সের গোলযোগ ঠিক করতে যায় কোচবিহার থেকে আসা তিন জন লাইন অপারেটর। সেই সার্কিট বক্সে কাজ করতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে আহত হয় উৎপল সরকার, বাপন দাস ও বাসুদেব মাইতি নামে ওই তিন ব্যক্তি। হটাৎ বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে আসে সাব-স্টেশনে থাকা অন্যান্য কর্মীরা, তখন ওই বিস্ফোরণের কবলে পড়া ৩ ব্যক্তিকে উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সীরহাট থানার পুলিশ।

Post a Comment