এবার দিঘা ভ্রমণের স্বাদপূরণ ভাটরা বিলে
দি নিউজ লায়নঃ এখন পরিবার নিয়ে মালদার ভাটরা বিলের সমুদ্র সৈকতে এসে ভিড় করছেন বহু পর্যটকেরা। এমনকি এই ভাটরা বিলের নাম মনিদিঘা হিসাবে এতটাই প্রচার হয়েছে যে , মালদার আশেপাশে জেলা থেকে বহু পর্যটকেরা সেখানে ঘুরতে আসছেন। পাশাপাশি এই এলাকাকে ঘিরে যাতে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়, সেই দাবি তুলেছেন মালদাবাসী। পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা এলাকার বিশাল একটি জলাশয়কে ঘিরেই এখন সমুদ্র সৈকতের উপভোগ করছেন ভ্রমণপিপাসু মানুষেরা।
সেই জলাশয়ে প্রকৃতির সৌন্দর্য এবং সমুদ্রের উপভোগ করতে প্রতিদিন বহু মানুষ ঘুরতে আসছেন সেখানে । দুপুর গড়িয়ে বিকেল হতেই টোটো, মোটর বাইক এবং চার চাকার গাড়ি নিয়ে দূর-দূরান্ত থেকে বহু মানুষের ভিড় করছেন ভাটরা বিলে। বর্ষার মরশুমে প্রতিবছরই ওই এলাকায় মহানন্দা নদীর জল বিলে মিশে যাওয়ায় সমুদ্রের আকারে পরিণত হয়। যার এপার থেকে ওপার দেখা যায় না । এমন কি খোলা এলাকায় বাতাসে জেরে ওই বিলের জল ঢেউয়ের আকার ধারণ করে। যা দেখতেই দূর-দূরান্ত থেকে বহু মানুষের ভিড় করছেন।
ইতিমধ্যে পর্যটকদের ভিড় সামলাতে ওই এলাকায় একটি পুলিশ টিকেট বসানোর ব্যবস্থা করেছে পুরাতন মালদা থানা কর্তৃপক্ষ। করোনার মধ্যে এলাকায় ভিড় করার প্রচার করছে সংশ্লিষ্ট পুলিশ ও পঞ্চায়েত কর্তৃপক্ষ। কিন্তু ভ্রমণপিপাসু মানুষের উচ্ছাস ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উকিল মন্ডল জানিয়েছেন , ভাটরা বিলটি নিয়ে এখন মানুষের মধ্যে চরম উচ্ছ্বাস রয়েছে। দিঘায় যেতে না পেরে অনেকেই এখানে এসে সমুদ্রের উপভোগ করছেন। তবে এই জলাশয় থেকে ঘিরে আগামীতে কোনোরকম পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় কিনা সে ব্যাপারে প্রশাসনকে জানানো হবে।

Post a Comment