ভবানীপুর উপনির্বাচনে ছাপ্পা ভোট না হলে জিতবো আমরা, শুভেন্দু - The News Lion

ভবানীপুর উপনির্বাচনে ছাপ্পা ভোট না হলে জিতবো আমরা, শুভেন্দু

 


দি নিউজ লায়নঃ  ভবানীপুর উপ নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন প্রিয়াংকা টিবরেওয়াল। ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রখ্যাত আইনজীবী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ।নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বিজেপির প্রার্থীর ছায়াসঙ্গী হয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন ভবানীপুর উপনির্বাচনে। তিনি হুংকার দিয়েছেন ছাপ্পা ভোট না হলে বিজেপি জিতবে এই নির্বাচনে। ভোটের লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন এই লড়াইটা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা দেবীর একার লড়াই নয় পশ্চিমবঙ্গের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের লড়াই।


তিনি আরো জানিয়েছেন যে ভারতবর্ষের যারা অখন্ড ভারতের স্বপ্ন দেখেন এক দেশ শ্রেষ্ঠ দেশের স্বপ্ন দেখেন ভারতমাতার বন্ধনা করেন তাদের সকলের লড়াই ভবানীপুর উপনির্বাচনে ভোটের লড়াই।তিনি অভিযোগ করেছেন গত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে তাদের ভারতীয় জনতা পার্টির ৫৫ জন কর্মী-সমর্থক প্রাণ দিয়েছেন ।


বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়ে দিয়েছেন যে জয় নিয়ে আমি পুরোপুরি আশাবাদী আমি মানুষের জন্য লড়াই করছি। ভোটের লড়াইয়ে আমি জিতব তবে তৃণমূল নেত্রী যেভাবে প্রচার শুরু করে দিয়েছে আমাদেরকে ভয় পাচ্ছেন। তাই মানুষ আমাদের সাথে আছেন। মানুষ আমাদের ভোট দেবেন। বিজেপি নেতাদের আরও দাবি মুখ্যমন্ত্রী তার নিজের চেয়ার বাঁচাতে জোর করে ভোট করাচ্ছেন।


ভোটের দিন ছাপ্পা ভোট না হলে ভবানীপুরে পদ্মফুলের প্রার্থী জিতবে আমরা আশা রাখি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আর দাবি এখানেও গণতন্ত্রের জয় অবশ্যই হবে। জিতবো আমরা, ফুটবে পদ্ম ফুল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.