আজ বিশ্বকর্মার বাহনের পুজোয় মাতলো জলদাপাড়া জাতীয় উদ্যান - The News Lion

আজ বিশ্বকর্মার বাহনের পুজোয় মাতলো জলদাপাড়া জাতীয় উদ্যান

 


দি নিউজ লায়নঃ  আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন, তাঁর বাহনের পুজোয় মাতলো জলদাপাড়া জাতীয় উদ্যান।এই দিনে বনদপ্তরের পক্ষ থেকে কুনকি হাতিদের পুজো করা হয় ঘটা করে।সাতসকালে নিজেদের হাতিদের স্নান করান মাহুতরা।সারা গায়ে তেল মাখিয়ে ওই পোষা হাতিদের গায়ে এঁকে দেওয়া হয় রংবেরঙের আলপোনা।মেনুতে আনা হয় আমূল পরিবর্তন।


বছরভর ঘাস বিচালির পরিবর্তে হাতিদের খাওয়ানো হয় আখ,নানান ধরনের মিষ্টি ফল ও ছোলা গুড়।সব মিলিয়ে বছরের এই বিশেষ দিনটি একদম অন্য ভাবে কাটানোর সুযোগ পায় কুনকি হাতিরা।বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছোটো-বড় মিলিয়ে মোট ৮২ টি কুনকি হাতি রয়েছে।সারা বছর হাড়ভাংগা খাটনির পর এই বিশেষ দিনটিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে বনসুরক্ষার অন্যতম বাহন ওই পোষা হাতিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.