শালবনিতে কয়েকশো লিটার চোলাই মদ সহ গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বিভিন্ন গ্রামে অবৈধভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করার অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সারা রাত তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা শালবনি ব্লকের জয়পুর, গড়মাল ,বাগমারি এলাকা থেকে কয়েকশো লিটার চোলাই মদ উদ্ধার করে নষ্ট করে দেয় এবং মদের ভাটি গুলি ভেঙে দেয়। সেই সঙ্গে চোলাই মদ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিনয় সরেন ও রঘুনাথ মুরমু নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা ওই গ্রামগুলিতে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে অভিযুক্ত অনেকেই পালিয়ে গেলেও দুইজন ধরা পড়ে যায়। আবগারি দফতর ও পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানোয় খুশি ওই এলাকার গ্রামবাসীরা। প্রতিনিয়তই চোলাই মদ বিক্রি কে কেন্দ্র করে এলাকায় অশান্তি লেগেই থাকত। যার ফলে অসামাজিক কাজকর্ম লেগেই ছিল ওই এলাকাগুলিতে ।তাই গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সারা রাত ওই গ্রামগুলিতে পুলিশও আবগারি দফতরের কর্মীরা তল্লাশি অভিযান চালায় বলে জানা যায়।

Post a Comment