ফতেসিংপুরে বিষ খেয়ে এক বৃদ্ধার মৃত্যু - The News Lion

ফতেসিংপুরে বিষ খেয়ে এক বৃদ্ধার মৃত্যু


দি নিউজ লায়নঃ    বিষ খেয়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১নম্বর ব্লকের ফতেসিংপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত বৃদ্ধার নাম দিপালী সাইনি,বয়স আনুমানিক ৭১ বছর।মৃতার পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে বাড়িতেই বিষপান করে ওই বৃদ্ধা।এরপর পরিবার-পরিজন বুঝতে পেরে তাকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন  মৃত্যু হয় ঐ বৃদ্ধার।


 এরপর গড়বেতা থানার পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।  পাশাপাশি কি কারণে ওই বৃদ্ধা বিষ খেয়ে আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখার জন্য  গড়বেতা থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে মৃত বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে ঐ বৃদ্ধার সাথে বাড়ির কারো কোন গণ্ডগোল হয়নি । তিনি বাড়িতেই ভালোভাবে ছিলেন ।কিন্তু হঠাৎ করে কি কারণে তিনি বিষ খেলেন  তা নিয়ে তার বাড়ির কেউ কিছুই বলতে চাননি । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.