রেল লাইনের ধার থেকে এক সিআরপিএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার - The News Lion

রেল লাইনের ধার থেকে এক সিআরপিএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  এক সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম স্টেশন এলাকায়। বুধবার ভোর রাতে ঝাড়গ্রাম স্টেশন এর পাশে রেললাইন এর ধার থেকে জিঅারপি এই জওয়ানের মৃতেহ উদ্ধার করে। ঝাড়গ্রামের কদমকানন এলাকায় সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার।  সেখানেই কর্মরত ছিলেন বিহারের লকিসরাই এলাকার বাসিন্দা মনোজ কুমার। 


তার মাথায় অাঘাতের চিহ্ন রয়েছে। কি ভাবে এই জওয়ান রাতে ক্যাম্পের বাইরে থাকলো তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সিঅারফিএফ এর অাধিকারিক রা। মৃত্যুর কারন এখনো স্পষ্ট নয়। বুধবার মৃতদেহ টি ময়না তদন্তের জন্য উদ্ধার করে পাঠানো হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই জওয়ান এর মৃত্যুর কারন খুঁজতে অালাদা করে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সিআরপিএফের ওই জওয়ান এর মৃতদেহ উদ্ধারের পর তার সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। মৃত জওয়ান এর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে । তবে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা এখনো সিআরপিএফ এর পক্ষ থেকে জানানো হয়নি ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে  বুধবার ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.