পানাগড়ে ইনডিস্ট্রিয়াল পার্কে পলিফিলম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়নঃ বুধবার দুপুর দেড়টা নাগাদ পানাগড়ে ইনডিস্ট্রিয়াল পার্কে পলিফিলম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কলকাতার টেবিল টেনিস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন সহ আরো বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। প্রায় ৪০০কোটি টাকা বিনিয়োগ করে এই কারখানা তৈরি হবে।
প্রায় ১০০০মানুষের কর্মসংস্থানের জায়গা হবে। এই মঞ্চ থেকে পালন হবে পুলিশ দিবস। ইনডিস্ট্রিয়াল পার্ক চত্বরে কড়া নজরদারি। ইনডিস্ট্রিয়াল পার্কের ভেতর জনসাধারণের প্রবেশ নিষেধ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ ডেপুটি কমিশনার সহ প্রশাসনিক অধিকারিকদের উপস্থিত রয়েছে। টেনিস ক্লাবের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও পুলিশ ডে হিসাবে বিভিন্ন কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

Post a Comment