শ্যামাপ্রসাদের কয়েক কোটি টাকা মূল্যের জমি, নির্মিয়মান পেট্রল পাম্প ও বাড়ির হদিশ মিলল - The News Lion

শ্যামাপ্রসাদের কয়েক কোটি টাকা মূল্যের জমি, নির্মিয়মান পেট্রল পাম্প ও বাড়ির হদিশ মিলল

 


দি নিউজ লায়নঃ   বুধবার শ্যামাপ্রসাদের কয়েক কোটি টাকা মূল্যের জমি, নির্মিয়মান পেট্রল পাম্প ও বাড়ির হদিশ পেল পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্নীতিকাণ্ডে ধৃত শ্যামাপ্রসাদের প্রাক্তন পার্সনাল অ্যাসিস্ট্যাণ্ট রামশঙ্কর মহান্তিকে নিয়ে পুলিস ওইসব জায়গা পরিদর্শন করেন। এদিন শহরের অদূরে খড়িকাশুলি মৌজায় প্রায় ১২বিঘা জমি ও একটি নির্মিয়মান পেট্রল পাম্পের খোঁজ পাওয়া যায়। এছাড়াও বিষ্ণুপুর শহরে আরও কয়েক কাঠা জমি ও একটি পাকা বাড়ির খোঁজ মিলেছে। 


প্রসঙ্গত, টেণ্ডার কাণ্ডে ধৃত রামশঙ্কর মহান্তি শ্যামাপ্রসাদের আর্থিক কারবারের একটা বড়ো অংশ দেখতেন । তাঁকে জেরা করে শ্যামাপ্রসাদের একের পর এক স্থাবর ও অস্থাবর সম্পত্তির খোঁজ মেলে। ইতিমধ্যে বিভিন্ন খাতে থাকা বিপুল পরিমান অস্থাবর সম্পত্তির তালিকা পুলিস ইতিমধ্যে তৈরি করেছে।  এরপর পুলিস শ্যামাপ্রসাদের স্থাবর সম্পত্তির খোঁজে তদন্তে নামে। রামশঙ্করের কাছ থেকেই পুলিস শ্যামাপ্রসাদের জমি, বাড়ি ও পেট্রল পাম্পের কথা জানতে পারে।


 এদিন দুপুরে পুলিস রামশঙ্করকে সঙ্গে নিয়ে গিয়ে ওই সব জমি সরেজমিনে  দেখতে যায়। প্রথমে খড়িকাশুলিতে নেমে রামশঙ্কর ৬০নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় ১২বিঘা মূল্যবান জমি হাত বাড়িয়ে পুলিসকে দেখান। পরে একই মৌজায় শ্যামাপ্রসাদের নির্মিয়মান একটি পেট্রল পাম্প দেখান। সেখান থেকে ফেরার পথে রামশঙ্করবাবু তুড়কি মৌজায় শ্যামাপ্রসাদের নামে থাকা কয়েক কাঠা জমি দেখান।  এছাড়াও শ্যামাপ্রসাদের নামে থাকা শহরে একটি পাকা বাড়িও পুলিসকে দেখানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.