স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট বৈঠকের মধ্যে দিয়ে প্রচার অভিযান চালানোর কাজ শুরু করলেন মমতা
দি নিউজ লায়নঃ ভবানীপুর উপ নির্বাচনে তৃণমূলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। বহুদিনের নিজের আসন ভবানীপুর বিধানসভা। কলকাতা পৌরসভার ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত এই বিধানসভাটি। মনোনয়নপত্র দাখিলের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট বৈঠকের মধ্যে দিয়ে প্রচার অভিযান চালানোর কাজ শুরু করে দিয়েছেন।
ষোলআনা মসজিদ থেকে শুরু করে গুরুদুয়ার পর্যন্ত প্রচারে নেমেছেন তিনি। করোনার পরিস্থিতির কারণে বড় জনসমাবেশ রোড শো করা যাবেনা বাবর ও মিছিল করা যাবে না তাই তৃণমূল কংগ্রেস প্রচারের ক্ষেত্রে জোর দিয়েছে ছোট ছোট সভা করা। ইতিমধ্যে প্রচার এর জায়গায় এগিয়ে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা দেবী তিনি নিজের ঢাক ঢোল সহকারে মনোনয়নপত্র দাখিল করেছেন। কতটা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে পিছনে ফেলতে পারবেন চেষ্টা করছেন প্রিয়াঙ্কা দেবী। কিন্তু প্রশ্ন উঠেছে আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় কে পিছনে ফেলে তিনি জয়ের পথে এগোতে পারবেন?
তবে এলাকার ভোটাররা বলছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জিতবেন।
ইতিমধ্যে অভিনব প্রচার নীতি তৈরি করে ফেলেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন ঘরোয়া এবং ছোট ছোট বৈঠকের কর্মসূচিতে তিনি জনসংযোগ করবেন। বিভিন্ন ওয়ার্ডের দল নেতা নেত্রীদের সাথে কথা বলে বাড়ি বাড়ি ছোট ছোট বৈঠক এবং এলাকার ভোটারদের সাথে কথা বলবে না। ইতিমধ্যে ভবানীপুর উপনির্বাচন এলাকার বিভিন্ন বাজার এলাকাতেও তিনি প্রচার অভিযান শুরু করে দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং ওয়ার্ড ওয়ার্ড নেতাদের সাথে কথা বলে অভিনব প্রচার শুরু করে দিয়েছেন। গুরু দুয়ারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংগীত লিখেছিলেন তখন শুরু করেছিলেন পাঞ্জাব নিয়ে। তাই গুরুদুয়ার এর গুরুত্ব অপরিসীম। পাঞ্জাবির কৃষকরা যে আন্দোলন করছেন তার সঙ্গে তাদের সম্পূর্ণ যোগাযোগ এবং সমর্থন রয়েছে।
ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাই গুরু দুয়ারে গিয়ে প্রচার অভিযান চালিয়েছেন তিনি।এক কথায় বলা যেতে পারে ঘরোয়া আড্ডায় ভবানীপুরে জনসংযোগে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি গিয়ে অনেকের সাথে কথা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন এবং শুরু করছেন জনসংযোগ।আগামী ৩০সেপ্টেম্বর উপনর্বাচন ভোট দেবেন ভবানীপুরের ভোটাররা তাই প্রচার তুঙ্গে। ভোট প্রচারে ব্যাকফুটে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী কে।

Post a Comment