নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় কয়েকশো মানুষের মিলছে জমির অধিকার - The News Lion

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় কয়েকশো মানুষের মিলছে জমির অধিকার

 


দি নিউজ লায়নঃ  পুজোর মুখেই রাজ্যের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় শিলিগুড়িতে মিলছে কয়েকশো মানুষের জমির অধিকার। শহরের ক্লাব, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনগুলিকেও সমাজকল্যাণমূলক কাজের ভিত্তিতে জমির পাট্টা প্রদানের সিদ্ধান্ত। প্রস্তাব সমেত রেকর্ড যাচ্ছে রাজ্য সরকারের কাছে।  শিলিগুড়ি পুরনিগমের মসনদে দীর্ঘ বাম আমল জুড়ে আটকে থাকা আর্থিকভাবে দূর্বল প্রায় ৬০০ পরিবারের হাতে নিঃশর্ত বসতভিটে জমির অধিকার দিচ্ছে পুরনিগমের তৃনমুল প্রশাসক বোর্ড। রাজ্য সরকারের উদ্যোগে শহরের সরকারি অব্যবহৃত জমিতে বসবাসকারী কয়েক হাজার পরিবারের মাথা থেকে অনিশ্চয়তার কালো মেঘ সরছে। 


শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড। বৈঠকের পর শিলিগুড়ি পুর প্রশাসক গৌতম দেব বলেন- মেলার আকারে জমির অধিকার দেওয়া হবে। শিলিগুড়ি শহরের বস্তি এলাকায় দীর্ঘ সময় ধরে সরকারি জমিতে বসবাসকারী মানুষদের জমির অধিকার স্বরূপ পাট্টা প্রদান করা হবে। এদের মধ্যে অধিকাংশই জলপাইগুড়ি জেলার অধীনে থাকা শিলিগুড়ি পুরনিগমের সংযুক্ত এলাকার। পুর প্রশাসক গৌতম দেব বলেন ৬৪১টি পাট্টা রয়েছে। যা দীর্ঘ সময় ধরে বাম বোর্ডের জটিলতার জেরে আটকে ছিল।এর মধ্যে ১৮৩টি জমি বানিজ্যিক কারনে ব্যবহার করা হচ্ছে। 


সেই জমি গুলিকে চিহ্নিত করা হয়েছে। বাণিজ্যিকীকরন জমিগুলিকে পৃথক ভাবে অনুমোদন দেওয়া হবে। বাকিগুলির পাট্টা ও জমির লিজ পুজোর মুখে চটজলদি প্রাপকদের হাতে সঁপে দিতে চাইছে পুরনিগম। এরমধ্যে ৯২টি পরিবার পুরসভার সরকারি জমিতে বসবাস করছে তাদের অনুমোদন স্বরূপ জমির পাট্টা পুরনিগমের তরফে প্রদান করা হবে। আরও ৪২টি সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে সেগুলিকেও পাট্টা দেওয়া হবে। চলতি মাসের মধ্যেই শহরের সরকারি জমিতে দীর্ঘ সময় ধরে বসবাসকারী পরিবারগুলির ভূমির অধিকার হিসেবে পাট্টা হাতে তুলে দেওয়ার ঘোষণা করে এদিন পুরনিগম।


 এদিকে জলপাইগুড়ি জেলার আওতায় শিলিগুড়ি পুরনিগমের সংযুক্ত এলাকার ৪৩,৪১,৪২,৪৪,৪৫ ওয়ার্ডে অধিকাংশ পাট্টার আবেদন রয়েছে। ৪৩ নাম্বার ওয়ার্ডের ২০২ ও ৪৪নাম্বার ওয়ার্ডের ৯২টি পাট্টা রয়েছে। জলপাইগুড়ি জেলার অধীনে শিলিগুড়ি পুর নিগমের সংযুক্ত এলাকার কিছু অংশ থেকে প্রচুর মানুষের আবেদন জমা পড়েছে। দ্রুত পুরনিগম, জেলা প্রশাসন ও ভূমি ও ভূমি সংস্কার বিভাগের তরফে দ্রুত সার্ভের কাজ শেষ করে পাট্টা প্রদান করা হবে। তিনি বলেন রাজ্য ও কেন্দ্র উভয় সরকারি জমিতে বসবাসকারী মানুষদের বসতভিটের অধিকার স্বরূপ দ্রুত জমির পাট্টা প্রদানের নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


আগামী নভেম্বর মাসের মধ্যে টার্গেট স্থির করে শহরের সমস্ত মানুষকে জমির অধিকার প্রদানের অঙ্গীকার নিয়ে এগোচ্ছে পৌরসভা। একইসঙ্গে শহরে যে সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদের ভালো কাজের ওপর ভিত্তি করে জমির অধিকার প্রদানের পরিকল্পনা রয়েছে বর্তমান তৃনমুল পুর বোর্ডের। এদিন প্রসাশক গৌতম দেব বলেন শহরে বেশকিছু ক্লাব সামাজিক সংগঠনগুলি ইতিমধ্যেই পাট্টার আবেদন করেছে। সেমত রেকর্ড সমেত প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্যের কাছে। শীঘ্র সার্ভে করে অনুমোদন দেওয়া ভাবানা রয়েছে। 


পাশাপাশি দার্জিলিং জেলায় ৩০০পাট্টা রয়েছে যা শিবির করে প্রদান করা হবে। অনুমোদন মেলা জমি সহ অবশিষ্ট জমির সার্ভে প্রক্রিয়া শেষ করে দ্রুত পাট্টা প্রদান করার কাজ চলছে। তাতে কয়েক হাজার মানুষ উপকৃত হবে। দীনবন্ধু মঞ্চে দুদিনের শিবির করে পাট্টা প্রদান মেলার আয়োজন করা হবে। কেন্দ্র সরকারের কোনো অব্যবহৃত জমিতে বসবাসকারী মানুষদের ক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে চিহ্নিত জমিগুলিকে হস্তান্তর করবে। সত্ত্বর শিলিগুড়ি জুড়ে সরকারি অব্যবহৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের জমির সার্ভে করে অধিকার স্বরূপ নিঃশুল্ক ভুমি পাট্টা হাতে তুলে দেওয়ার জন্য চলছে জোর প্রচেষ্টা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.