গোর্খাল‍্যান্ড নয় পাহাড়ের সার্বিক উন্নয়ন-ই লক্ষ‍্য, অনিত থাপা - The News Lion

গোর্খাল‍্যান্ড নয় পাহাড়ের সার্বিক উন্নয়ন-ই লক্ষ‍্য, অনিত থাপা

 


দি নিউজ লায়নঃ গোর্খাল‍্যান্ড নয় পাহাড়ের সার্বিক উন্নয়ন-ই লক্ষ‍্য - নতুন দল তৈরী করে ঘোষণা অনিত থাপার। বৃহস্পতিবার দার্জিলিং জিমখানা ক্লাবে নতুন দল তৈরীর কথা জানান অনিত। তাঁর দলের নাম ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দল ঘোষণার পর দলীয় পতাকাও প্রকাশ করেন তিনি। অনিত বলেন, পাহাড়ের সব রাজনৈতিক দল শুধু গোর্খাল‍্যান্ডের কথা বলে। এতে পাহাড়ের আরো যে সমস্ত সমস‍্যা রয়েছে তা ধামাচাপা পড়ে যায়। এতে আখেরে পাহাড়ের মানুষের ক্ষতি হচ্ছে। পাহাড় পিছিয়ে পড়ছে। 


তাঁর দলের লক্ষ‍্য হবে পাহাড়ের সমস‍্যাগুলোকে তুলে ধরা। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন পাহাড়ে কোনও অবস্থাতেই অশান্তি করতে দেওয়া যাবে না গোর্খাল‍্যান্ডের নামে। যা করতে হবে তা শান্তিপূর্ণ আন্দোলনের মধ‍্যে দিয়েই করতে হবে। তিনি বলেন পাহাড়ের রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে লড়াই করে পাহাড় কে অশান্ত করে তুলেছিল এখন পাহাড়ে শান্তি রয়েছে এই শান্তি বজায় রাখতে হবে পাহাড়ের উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলকেই এক সঙ্গে লড়তে হবে। কোন একটি রাজনৈতিক দলের কর্তৃত্ব পাহাড়ে থাকবে না। এটি নতুন দল ঘোষণা করলেও তার দল আগামী দিনে কাকে সমর্থন করবে সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন আপাতত পাহাড়ের যে সমস্ত সমস্যার রয়েছে সেগুলি সমাধান করাই হবে লক্ষ্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.