কেশপুরে তৃণমূলের প্রতিবাদে মিছিল
দি নিউজ লায়নঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর মাইপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ।ওই প্রতিবাদ মিছিলে এলাকার সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘোষ,অনুপ রায়,মদন নায়েক। তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘোষ বলেন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি রান্নার গ্যাসের দাম হু করে বাড়ছে। যার ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে ।
সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। কেবলমাত্র কেন্দ্রের বিজেপি সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে ।কিন্তু সাধারণ মানুষের কথা তাদের একবার চিন্তা করার সময় হয়নি । তাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে বৃহস্পতিবার এই প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয় বলে তিনি জানান। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানানো হয় ওই প্রতিবাদ মিছিল থেকে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান।

Post a Comment