পঞ্চায়েত প্রধানের সই জাল করে লক্ষ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ
দি নিউজ লায়নঃ দিন কয়েক আগেই বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে সোনারপুরে সিবিআইয়ের তদন্তকারী দলের পেছনে ঘুরেছিলেন। এদিকে দেখা গেল সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যের সই ও স্ট্যাম্প জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি করেছেন নব্য ওই ভাজপা নেতা। জানা গিয়েছে বেআইনিভাবে জমি বিক্রি করতে গিয়ে ওয়ারিশান সার্টিফিকেট জাল করেছেন সোনারপুর থানা এলাকার হাসানপুরের ভাজপা নেতা সুশান্ত সাহা। পঞ্চায়েত প্রধান সীমালতা মন্ডল এবং সদস্য বিমল মন্ডলের সই এবং গ্রাম পঞ্চায়েতের লেটারহেডে ভুয়ো সার্টিফিকেট বানিয়েছিলেন তিনি।
কিন্তু এই সমস্ত ভুয়া কাগজপত্র বানিয়ে ঢাকুরিয়া বাবুবাগানের এক বাসিন্দাকে দিলে তিনি সেই সমস্ত ভুয়ো নথিপত্র আসল মনে করে গিয়েছিলেন বিএলআরও অফিসে। সেখানেই সরকারি আধিকারিকদের সন্দেহ হওয়াতে খোঁজখবর করার পরে জানা যায় দীর্ঘদিন ধরেই এমন জালিয়াতি চক্র চালাচ্ছেন ওই ভাজপা নেতা। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে সোনারপুর থানায়।

Post a Comment