অনলাইনে পুরস্কার জেতার টোপ দিয়ে ৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

অনলাইনে পুরস্কার জেতার টোপ দিয়ে ৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ অনলাইনে পুরস্কার জেতার টোপ দিয়ে এক মহিলার কাছ থেকে ২৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। কথার জালে যে তাঁকে ফাঁসানো হয়েছে তা টাকা জমা করার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন মহিলা। তৎক্ষণাৎ তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি তিনি ব্যাংকে জানান। ব্যাংক থেকে তাঁকে কার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তা জানানো হয়। সেইসব তথ্য দিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নেমেছে থানা। ভাতার থানার এক অফিসার বলেন, এ ধরণের ঘটনা হামেশাই ঘটছে। এনিয়ে প্রচার চালানো হয়। তারপরও মানুষ সচেতন হচ্ছে না। আর তার সুযোগ নিচ্ছে প্রতারকরা। অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।


পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার পলশোনা গ্রামের রাণু মাঝির কাছে দিনকয়েক আগে দু’টি নম্বর থেকে ফোন করা হয়। একটি বেসরকারি মোবাইল সংস্থার অফিসার পরিচয় দিয়ে তাঁকে কোম্পানির নানা অফারের বিষয়ে জানানো হয়। কিছুক্ষণ কথাবার্তা চলার পর তাঁর নাম লটারিতে উঠেছে বলে তাঁকে জানানো হয়। টাকা পাওয়ার জন্য তাড়াতাড়ি তাঁকে অনলাইনে ২৪ হাজার ৫০০ টাকা দিতে বলা হয়। টাকা পাওয়ার লোভে তিনি সেই টাকা জমা করেন। কিন্তু, তাঁর অ্যাকাউন্টে লটারির টাকা জমা পড়েনি। ঘন্টাখানেক পরই তিনি যে প্রতারিত হয়েছেন তা বুঝতে পারেন রাণু। এরপরই তিনি বিষয়টি থানায় জানান। থানা থেকে তাঁকে ঘটনার কথা ব্যাংকে জানানোর জন্য বলা হয়। ব্যাংক থেকে তাঁকে কোন অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তা জানানো হয়। বিষয়টি জানার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.