মনিকা পালের তৈরি প্রতিমা দেখার অপেক্ষায় মেদিনীপুর বাসী - The News Lion

মনিকা পালের তৈরি প্রতিমা দেখার অপেক্ষায় মেদিনীপুর বাসী

 


 দি নিউজ লায়নঃ  বাঙালির বারো মাসে তেরো পার্বন,আর বারো মাসের তেরো পার্বনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর লোকাল থানার অন্তর্গত বড়কলা গ্রামের মহিলা মৃৎশিল্পী মনিকা পাল নামে এক গৃহবধূ।মনিকা পাল তার জীবনের কাহিনী প্রতিবেশী থেকে শুরু করে অন্যান্য মানুষজনকে বলেন  যে আমার স্বামী নানা ধরনের প্রতিমা তৈরি করতেন।বিয়ের পর থেকে সংসারের কাজের সাথে কিছু সময়ে বের করে স্বামীর সাথে হাতে হাত লাগিয়ে প্রতিমা তৈরির কাজ করতাম। ১৯৯৫ সালে স্বামী অসুস্থ হয়ে যাবার পর,১৯৯৬ সালে স্বামীর মৃত্যুর হয়। 


মৃত্যুর পরে  আর্থিক সমস্যায় পড়ে ওই পরিবার,কিন্তু হার না মেনে স্বামী মারা যাওয়ার পর থেকে এই অভাবের সংসারে বেছে নিয়েছে স্বামীর মৃৎশিল্পের কাজকে।তবে বর্তমান করোনা পরিস্থিতির জন্য খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়। অপেক্ষার অবসান ঘটিয়ে দু'একটা সংস্থা প্রতিমার বায়না দিয়ে গিয়েছে। তবে প্রতিমা তৈরীর বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে প্রতিমার দাম, যা বাজার মূল্য ২০ হাজার টাকা থেকে শুরু।এবছরও পশ্চিম মেদিনীপুরে দেখা যাবে মৃৎশিল্পী মনিকা পালের হাতের তৈরি করা মায়ের মূর্তি। তার অধীর অপেক্ষায় রয়েছে মেদিনীপুর শহরের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.