ভবানীপুরে উপনির্বাচনে মমতা হারাবে, মন্তব্য দিলীপ ঘোষের
দি নিউজ লায়নঃ ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারাবে। এমনই ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর শহর লাগোয়া জহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শুভেন্দু তো একবার হারিয়েছে আর কত বার লড়বে, অন্য কেউ হারাবে।
একই লোক বারে বারে হারাবে কেন। তৃণমূল তিনটি আসনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলেন ও তো আগে থেকেই ঠিক ছিল, ওদের আর কি করার আছে। প্রার্থী ঠিক করেই গেছেন নির্বাচন কমিশনের কাছে।পাশাপাশি শুভেন্দুর সিআইডি প্রসঙ্গ নিয়ে দিলীপ বলেন, চলতে থাকবে, ওটা নিয়ে চিন্তা করার বিষয় নেই।অন্যদিকে অভিষেক প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন, বলেন, কাউকে নিয়ে কিছু বলার নেই।মেদিনীপুর শহর লাগোয়া জহর নবোদয় স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।
স্কুলের কমিটিতে সাংসদ হিসেবে ওনার থাকার কথা কিন্তু সেখানে প্রাক্তন সাংসদের নাম রয়েছে। সাংসদ দিলীপ ঘোষ বলেন, জহর নবোদয় বিদ্যালয় প্রতি জেলায় একটি করে রয়েছে। এখানে আমার ও মেম্বার থাকার কথা। কিন্তু আগের মেম্বারের নাম লেখা আছে। করোনা জন্য মাঝে কোন মিটিং হয়নি। ছুটি চলছে বাচ্চারা বাইরে, গতকাল শিক্ষক দিবস গিয়েছে, শিক্ষকদের সন্মানিত করা। তাদের সাথে কথা বলার সুযোগ হলো। তপোবন স্টাইলে আছে স্কুল।

Post a Comment