পাবজি-তে আসক্ত হয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র
দি নিউজ লায়নঃ পাবজি-তে আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর ছাত্র । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায়। আচমকা ওই ছাত্রের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পড়ে ঘটনার খবর পেয়ে তদন্তে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই মৃত ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দশম শ্রেণির ছাত্রের নাম রামকৃষ্ণ অধিকারী (১৫)। সে আরাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। ওই ছাত্রের বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। প্রাথমিক তদন্তে মৃতের পরিবারের সাথে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, স্কুল-কলেজ বন্ধ থাকায় দিনের বেশিরভাগ সময় মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতো তাদের ছেলে।
গেমের প্রতি আসক্ত হয়ে মানুষ মারা গেলে কতক্ষণ জীবিত থাকে, তারপর কি হয় এই সমস্ত প্রশ্ন করত পরিবারের সদস্যদের। সোমবার দুপুরে পরিবারের সকলে ব্যাংকে গিয়েছিলেন। অভিযোগ ঠিক সেই সময় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই দশম শ্রেণীর ছাত্র। এর পরই তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মোবাইলে গেমের প্রতি আসক্ত হয়ে মানসিকতার পরিবর্তনে এই মৃত্যু বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছাত্রের রহস্যজনক মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Post a Comment