ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ ১৪২
দি নিউজ লায়নঃ ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ ১৪২। বিষক্রিয়ায় অসুস্থদের মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যা বেশি। ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার কাশিমনগর ও নলবাটা এলাকার। অসুস্থদের ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, অসুস্থরা সোমবার বিকেলে এলাকার স্টল থেকে ফুচকা খেয়েছিল। তারপর মঙ্গলবার রাত থেকেই সকলের পেট ব্যথা ও বমি শুরু হয়।

Post a Comment