ভয়ালরূপ ধারন করেছে মালদায় নদী ভাঙন, তলিয়ে যাওয়ার পথে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়ি
দি নিউজ লায়নঃ ভয়ালরূপ ধারন করেছে মালদায় নদী ভাঙন, তলিয়ে যাওয়ার পথে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়ি। এই ভাঙনের জেরে এখানকার বহু মানুষের মাথার সামান্য ছাদ তলিয়ে গিয়েছে। এই পরিস্থিতি দেখে প্রাক্তন বিধায়কও আশঙ্কা করছেন তলিয়ে যেতে পারে তাঁর বাড়িও। তাই নতুন বাড়ি খুঁজছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই সব মিলিয়ে প্রায় ২০০টি বাড়ি ভাঙনের কবলে পড়েছে। সব হারিয়ে এখন মানুষ কোথায় যাবেন বুঝতে পারছেন না।
নদী থেকে মাত্র ৫০মিটার দূরে অবস্থান করছে বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির (BJP) প্রাক্তণ বিধায়ক স্বাধীন সরকারের বাড়ি। তাই নতুন আশ্রয়ের খোঁজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই বাড়ির সর্বস্ব আসবাব সামগ্রী সরিয়ে নিয়েছেন তিনি।স্বাধীনবাবু নিজেই জানিয়েছেন, পাঁচ বছর আগেও বাড়ি তলিয়ে গিয়েছিল। তার পর সাত লক্ষ টাকা খরচ করে নতুন বাড়ি তৈরি করেছেন। সেটাও এখন নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

Post a Comment