প্রচারে গুরুদ্বারে গিয়ে লাড্ডু ও জিলিপি প্রসাদ চড়ালেন মমতা - The News Lion

প্রচারে গুরুদ্বারে গিয়ে লাড্ডু ও জিলিপি প্রসাদ চড়ালেন মমতা

 


দি নিউজ লায়ন;   প্রচারে গুরুদ্বারে গিয়ে লাড্ডু ও জিলিপি প্রসাদ চড়ালেন মমতা । মুখ্যমন্ত্রীর জয়ের ব্যাপারে কোনও সংশয় না থাকলেও ভবানীপুরের ৮ ওয়ার্ডে সকাল-বিকাল প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। জনসংযোগে  অংশ নিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রীও। বুধবার বিকেলেই তৃণমূলপ্রার্থীর দেখা মিললো  ভবানীপুরের গুরুদ্বারে। জনসংযোগ বাড়াতে এদিন ময়দানে নেমেছিলেন তৃণমূলনেত্রী। তার মাঝেই হাজির হয়েছিলেন হরিশ মুখার্জী রোডের গুরুদ্বারে। 


প্রসাদ হিসাবে জিলেপি ও লুাড্ডুও পাঠান। গুরুদ্বারে সকলের সঙ্গে হাসিখুশি মুডে জনসংযোগ বাড়াতে দেখা যায়। ফুল দিয়ে তাঁকে অর্ভ্যত্থা জানানো হয়। চারটে নাগাদ তিনি হাজির হন গুরুদ্বারে। সেখানেই পঞ্জাবে কৃষক আন্দোলনের প্রতি নিজের সমর্থনের কথা ফের একবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,  তিনি সব সময় কৃষকদের পাশে আছেন  এবং তাদের দাবিকে সমর্থন করেন। রবীন্দ্রনাথও জনগণমন গান পঞ্জাব দিয়ে শুরু ও বাংলা দিয়ে শেষ, সেই কথাও তোলেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.