ভাবুক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে - The News Lion

ভাবুক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

 


দি নিউজ লায়ণঃ  পুরাতন মালদা ব্লকের গ্রাম পঞ্চায়েতে অনাস্থা বৈঠকের মাধ্যমে ভাজপার উপপ্রধানকে অপসারিত করল তৃণমূল। সোমবার দুপুরে ওই গ্রাম পঞ্চায়েতে এই অনাস্থা প্রস্তাবের দিন ধার্য করেছিল ব্লক প্রশাসন। সেইমতো তৃণমূলের ৮ জন সদস্য এই অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে উপস্থিত হন। বিরোধীদলের পঞ্চায়েত সদস্যরা এদিন গরহাজির ছিলেন। 


আর সেখানেই ৮-০ ভোটের ব্যবধানে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অপসারিত হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।যদিও এই অনাস্থাকে অবৈধ বলে পাল্টা দাবি করেছেন পুরাতন মালদার বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবুরাম হেমরম অবশ্য জানিয়েছেন, প্রশাসনের নির্দেশ মেনে এদিন বিজেপি দলের উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক করা হয়। এই অনাস্থাই তৃণমূল দলের আটজন পঞ্চায়েত সদস্য উপস্থিতিতে  উপপ্রধানকে অপসারিত করা হয়।


স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ভাবুক গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৪। যার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল চারটি, বিজেপি পেয়েছিল নয়টি এবং কংগ্রেস পেয়েছিল একটি । পরবর্তীতে বিজেপির দুইজন এবং কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরাম হাঁসদাও কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেন। 


এর ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮। এতেই একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে যায় তৃণমূলের। এরপরই বিজেপির উপপ্রধানকে অপসারিত করার জন্য তৃণমূলের তরফ থেকে অনাস্থা এনে পুরাতন মালদা ব্লক প্রশাসনকে চিঠিও দেওয়া হয়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী এদিন সেই অনাস্থা বৈঠক ছিল ভাবুক গ্রাম পঞ্চায়েতে। সেখানেই ৮-০ ব্যবধানে বিজেপির উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.