প্রাণী পালকদের ঋণের আবেদনপত্র জমা নেওয়ার জন্য মানিকপাড়ায় শিবির - The News Lion

প্রাণী পালকদের ঋণের আবেদনপত্র জমা নেওয়ার জন্য মানিকপাড়ায় শিবির

 


দি নিউজ লায়ণঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার কে সি সি - র অধীনে কৃষিকাজের বাইরেও প্রাণী পালকদের প্রাণী পালনের জন্য ঋণ দেবার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন এবং অত্যন্ত গরুত্বের সঙ্গে দেখছেন যাতে প্রাণী  পালকেরা প্রাণী পালনের ( গাভীপালন,  পোলট্রি, ছাগল পালন সহ) দৈনন্দিন খরচ ঋণ হিসেবে পেতে পারেন। 


পশ্চিমবঙ্গ সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সুবিধা যাতে প্রাণী পালকেরা পেতে পারেন সে বিষয়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত উদ্যোগে সোমবার ঝাড়গ্রাম ব্লকের প্রাণী সম্পদ বিভাগের বিশেষ শিবিরের আয়োজন করা হয় মানিকপাড়া হাইস্কুল প্রাঙ্গণে । ওই শিবিরে এসে মানিকপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকার প্রাণী পালকেরা ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় নথি সমেত তাদের আবেদনপত্র জমা দেন।


 মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশিশ মাহাতো বলেন প্রাণী সম্পদ  বিভাগের এই ধরনের উদ্যোগ খুব ভাল উদ্যোগ এর ফলে প্রাণী পালকেরা বিশেষভাবে উপকৃত হবেন। তিনি আরো বলেন এর ফলে এলাকার দরিদ্র্য প্রাণী পালকেরা   গরু ছাগল সহ বিভিন্ন প্রাণী পালন করার ক্ষেত্রে আরো বেশি ভাবে উদ্যোগী হবেন এবং তারা প্রাণী পালন করে নিজেদের কে  স্বাবলম্বী করে চলবে। তাই তিনি প্রাণিসম্পদ বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.