গোয়ালতোড়ে তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সংগঠনের সভা - The News Lion

গোয়ালতোড়ে তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সংগঠনের সভা

 


দি নিউজ লায়নঃ  গোয়ালতোড়ে গড়বেতা ১, গড়বেতা ২, গড়বেতা ৩ এবং শালবনী ব্লকের কিষান-ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দের নিয়ে শনিবার  গোয়ালতোড় এলাকায় একটা কৃষক আন্দোলন কর্মসূচি শুরু করার পরিকল্পনা গ্রহণের জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত দিল্লির কৃষক আন্দোলন এর সমর্থনে এবং নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বিভিন্ন কার্যক্রমের (National Monetization Pipeline সহ) বিরুদ্ধে কৃষক আন্দোলনটি সংঘটিত হবে বলে জানিয়েছেন তৃণমূলের কিষাণ  সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার ওই তিনটি ব্লকের নেতারা।


ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন গড়বেতা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী, গড়বেতা ১ নং  ব্লক কিষান-ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, গড়বেতা ২ নং  ব্লক কিষান-ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর সৎপতি, শালবনী  ব্লক কিষান-ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ মাহাত , জেলা কিষান-ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর মন্ডল  ,জেলা পরিষদ সদস্য চন্দন সাহা সহ আরো অনেকে। ওই আলোচনা সভায় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা জুড়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সঙ্গে দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিক মিছিল ও সভা আয়োজন করা হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.