পুজোর আগেই নিকাশি ও রাস্তাঘাটের সংস্কার হবে - The News Lion

পুজোর আগেই নিকাশি ও রাস্তাঘাটের সংস্কার হবে

 


দি নিউজ লায়নঃ   পুজোর আগে যতটা সম্ভব রাস্তার সমস্যা মেটানো হবে। পাশাপাশি আলোর সমস্যা ঠিক করা হবে। এই দুটো কাজকেই পুজোর আগে গুরুত্ব দিয়ে করা হবে। এর পাশাপাশি যেখানে বেশি পরিমাণে নিকাশি সমস্যা রয়েছে সেগুলো ঠিক করা হবে। বৃহস্পতিবার সকালে হাওড়া পুরনিগম এলাকার ৫০ নং ওয়ার্ডের বালিটিকুরি চকপাড়া ঘুরে একথা জানান পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এদিন পুরনিগমের আধিকারিকদের সঙ্গে নিয়ে চকপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। 


সঙ্গে ছিলেন এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল। উপস্থিত ছিলেন ওই অঞ্চলের নাগরিক কমিটির সভাপতি অসিত চট্টোপাধ্যায়। তিনি জানান, বালিটিকুরি চকপাড়া এলাকায় ৫০০ থেকে ৭০০টি পরিবারের বাস। এই এলাকার রাস্তা খুবই খারাপ। এলাকাটি পুরনিগম এলাকার অন্তর্ভুক্ত হলেও এখনো অনেক জায়গায় মাটির রাস্তা। একটু বৃষ্টি হলেই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেখানে হাঁটার অযোগ্য হয়ে যায়। এর পাশাপাশি এখানে আলোর ব্যবস্থা নেই। এলাকায় কি কি সমস্যা আছে তা জানতে পুরনিগমের পক্ষ থেকে তাঁদের ডাকা হয়েছিল।


 তিনি জানিয়েছেন, ৫০ নম্বর ওয়ার্ডটি অনেক বড়। আগের পুরপ্রতিনিধি অনেক কাজ করলেও সম্পূর্ণ কাজ করা যায়নি। পুর প্রশাসকমন্ডলীর সদস্যরা এদিন এসে এই এলাকার কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন। এই এলাকার মানুষের দাবি রাস্তা ঠিক করা হোক। জল, আলো প্রভৃতি পরিষেবা ঠিকভাবে দেওয়া হোক। পাশাপাশি স্বাস্থ্যের দিকটাও যেন দেখা হোক। স্থানীয় বাসিন্দারাও এদিন তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা পুর আধিকারিকদের বলেন। এলাকায় জল নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট নিয়ে অভিযোগ জানান বাসিন্দারা। সুজয়বাবু আশ্বাস দেন পুজোর আগেই নিকাশি ব্যবস্থা ও রাস্তাঘাটের যতটা সম্ভব উন্নয়ন হবে। গলির রাস্তা তৈরি হবে।


 আলোর ব্যবস্থা হবে। সুজয়বাবু এদিন সাংবাদিকদের বলেন, এই এলাকার মূল সমস্যা রাস্তাঘাট আগে ঠিক করা দরকার। বিশেষ করে গলিগুলোতে। সেগুলো ঠিক করার জন্য একটা ম্যাপ জমা পড়েছে। পুজোর আগে যতটা সম্ভব রাস্তার সমস্যা মেটানো হবে। পাশাপাশি আলোর সমস্যা ঠিক করা হবে। এই দুটো কাজকেই পুজোর আগে গুরুত্ব দিয়ে করা হবে। এর পাশাপাশি এখানে যদি খুব বেশি বেশি পরিমাণে নিকাশি সমস্যা রয়েছে সেগুলো ঠিক করা হবে। এখানকার যা যা সমস্যা আছে পুজোর আগে যত দ্রুত তার সমাধান করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.