ফের জেল হেফাজতের নির্দেশ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের - The News Lion

ফের জেল হেফাজতের নির্দেশ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের

 


দি নিউজ লায়নঃ   বিষ্ণুপুর পুরসভার টেন্দার দুর্নীতি কান্ডের প্রধান অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত । বৃহস্পতিবার তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হলে ফের তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ । আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন জানান অভিযুক্ত পক্ষের আইনজীবী ।


 আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় । তবে এদিন শুধু শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়কেই নয় টেন্ডার দুর্নীতি কান্ডের অন্য দুই অভিযুক্ত দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তিকেও ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক । 


আদালতের সরকারি আইনজীবী ইন্দ্র নারায়ন বিস্বাস বলেন, “ টেন্ডার দুর্নীতিরি ঘটনার তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একের পর এক জমি , বিপুল পরিমাণ গচ্ছিত সোনা ও নগদ টাকা উদ্ধার হচ্ছে । তদন্তের অগ্রগতি হতে থাকায় এদিন জামিনের আবেদন নামঞ্জুর করেছেন বিচারক” ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.