জাল আধার কার্ড তৈরির ৩ পান্ডা গ্রেফতার - The News Lion

জাল আধার কার্ড তৈরির ৩ পান্ডা গ্রেফতার

 


দি নিউজ লায়নঃ  বিশেষ অভিযান চালিয়ে  মুর্শিদাবাদের  একাধিক জায়গা থেকে জাল অবৈধ আধার কার্ড চক্রের তারপর ৩ পান্ডা কে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার জেলা জুড়ে। এলাকায় কলেজ রোডের একটি জেরক্সের দোকান থেকে তাদের  গ্রেপ্তার করা হয়। প্রায় একমাস ধরে সেখানে টাকা নিয়ে অবৈধভাবে আধার কার্ড তৈরির কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। ধৃতরা হল মহম্মদ সামসুজ্জোহা কাজি, নাজমুল আমিন ও সামসুল আমিন।


 শেষ পাওয়া খবরে জানা যায়, ধৃতদের  আদালতে তোলা হলে বিচারক  সকলে জামিনের আবেদন খারিজ করে পুলিস হেপাজতের নির্দেশ দিন।এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে এলাকার এক বাসিন্দা রতন শেখ পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগে জানান যে, সেখানে অবৈধভাবে আধার কার্ড তৈরি করা হচ্ছে। তারপরেই কোমর বেঁধে নামে জেলা পুলিশের একটি বিশেষ দল। সেইমতো বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে  পুলিস সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় তিনটি ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সহ কিছু কাগজপত্র ও কয়েকটি আধার কার্ড।  


বিভিন্ন এলাকায় এভাবেই অবৈধভাবে ভাবে আধার কার্ড তৈরি করা হচ্ছে। বাসিন্দাদের কাছে ৫০০-৭০০  টাকা নিয়ে আধার কার্ড তৈরি করা থেকে আধার কার্ড সংশোধন করার কাজ চলছে। এর জন্য একটি চক্র গোটা এলাকায় কাজ করছে। সরকারি ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আধার কার্ডের কাজ করা হচ্ছে। বাসিন্দারাও আধার সমস্যার হয়রানি থেকে বাঁচতে এভাবে অবৈধভাবে আধার কার্ড তৈরি করছেন। এই জাল আদার কাড তৈরি পাণ্ডাদের জেলা করে বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.