বন্যার জেরে সবং-এ উদ্ধারে নামালো এনডিআরএফ-এর প্রতিনিধি দল
দি নিউজ লায়নঃ বুধবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের পাকুড়িয়ার কাছে কেলেঘাই নদীর বাঁধ ১০০ ফুট ও খড়িকার কাছে জমিদারি বাঁধ ৫০ ফুট ভেঙে যাওয়ায় হু হু করে জল ঢুকছে চাউলকুড়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে । রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া জানান , এই দুটি বাঁধ ভেঙে যাওয়ায় ১২ বছর পর বন্যার কবলে পড়তে হলো সবং এর পশ্চিম অংশের গ্রামগুলিকে । দ্রুত ত্রাণ ও মেরামতের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যসচিব , ত্রান সচিব, সেচ দপ্তরের প্রধান সচিব, সেচমন্ত্রী , জেলা শাসক পুলিশ সুপারকে জানিয়েছেন।
এছাড়াও রামপুরা , সারতা , বিষ্ণুপুর , জগন্নাথচক , লেজিভেরী , কুলভেরী, সালমোড় ৭ টি স্থানে বড় ধস দেখা দিয়েছে বলে তিনি জানান। রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন ১২ বছর পর সবংফের বন্যার কবলে পড়ল ।সবং ব্লকের ২৩২টিমৌজা ও সবং বিধানসভার অন্তর্গত পিংলাব্লকের তিনটি অঞ্চলের ৮০টি মৌজা প্লাবিত হয়েছে । সমস্ত পুকুর জলে ডুবে গেছে। পানবরজ ধানের জমি জলের তলায় চলে গিয়েছে।
উদ্ধার কাজের জন্য নৌকা নামানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। রেস কিউ টিমের প্রতিনিধিদল সবং এসে পৌঁছেছে আরও আসবে। তিনি জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছেন। সবং বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলে ত্রাণশিবির খোলা হয়েছে । পঞ্চায়েত প্রধান দের সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে ।কেলেঘাই নদীর পাড় ভেঙে যাওয়ার পর তিনি দ্রুত বিডিও অফিসে ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ।কীভাবে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায় তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় বলে মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান।

Post a Comment