বৃহস্পতিবার পুরুলিয়ার ঘরে ঘরে হবে ভাদু পুজো - The News Lion

বৃহস্পতিবার পুরুলিয়ার ঘরে ঘরে হবে ভাদু পুজো

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার পুরুলিয়ার ঘরে ঘরে হবে ভাদু পুজো। তার আগে ভাদু প্রতিমা তৈরি করে তাল লাগালো দশম শ্রেনীর এক ছাত্রী। পুরুলিয়ার শহরের নামোপাড়া বাসিন্দা তথা মাধ্যমিক পরিক্ষার্থী বর্নালী শিলের হাতে তৈরি হচ্ছে ভাদু প্রতিমা। বাবা রবি শীল মৃৎ শিল্প। তাছাড়াও বিভিন্ন ছৌমুখোশও তৈরি করেন। বেশ কয়েক মাস আগে প্রতিমা তৈরির জন্য ঝাড়খন্ডে চক্রধরপুর গিয়েছেন রবিবাবু। তাই পরিবারের পাশে দাড়াতেই ভাদু প্রতিমা তৈরি করছে বর্নালী। তার বয়স মাত্র ১৪ বছর। 


চার বছর আগে থেকে বাবার কাজ দেখেই প্রতিমা গড়ার কাজ শিখেছে বর্নালি। প্রতিমা তৈরিতে এখন তার হাত পাকা। একের এক প্রতিমা তৈরি করে তা লাগিয়েছে সে। তার হাতের প্রতিমা এখন বিক্রিও হচ্ছে। পড়াশুনার পাশাপাশি মুর্তি গড়ার কাজে হাত লাগায় সে। প্রথমে ছৌ মুখোশ পরে বিভিন্ন প্রতিমা তৈরি করে। এখন তার হাতে টিকলি,চুমকি, রঙিন কাগজ, মুকুট ও নানান অলংকারে সেজে উঠছে ভাদুর মূর্তি। এই কাজে তার পাশে পায় মা, ঠাকুমা ও ভাইকে। পড়াশুনার ফাকে দুপুরে ও রাতে প্রতিমা তৈরি করে সে।


বর্নালী জানায় ,’’ বাবার পাশে দাঁড়াতেই ভাদুর মূর্তি গড়লাম l বাবার কাজ থেকে প্রতিমা তৈরির কাজ শিখেছি। তাছাড়া মূর্তি বেচার অর্থ সংসারেও কাজে লাগবে l"  এখনো পড়ার ফাঁকে দিন-রাত জেগে ভাদু মূর্তিতে ফিনিশিং টাচ দিচ্ছে বর্ণালী l তার হাতের প্রতিমা বিক্রি হচ্ছে ৪০০ থেকে প্রায় ৮০০ টাকায়।  সোমবার থেকেই ভাদুর মূর্তি বিক্রি শুরু হচ্ছে। কারন এই জেলায় রাত শেষ হলেই রয়েছে ভাদুর জাগরনl 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.