বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখলেন হুমায়ুন কবীর - The News Lion

বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখলেন হুমায়ুন কবীর

 


দি নিউজ লায়নঃ   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভয়ংকর ক্ষতিগ্রস্ত  ডেবরা ব্লকের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এলাকা সরেজমিনে ঘুরে দেখলেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর, সাথে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর , এছাড়া ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখোপাধ্যায়, ডেবরা বিধানসভার সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া । 


এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর ডেবরার  বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের সাথে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী হুমায়ুন কবীর বলেন আপনাদের পাশে রাজ্য সরকার রয়েছে আপনারা ভয় পাবেন না। বেশ কিছু দূর্গত মানুষকে ত্রাণশিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। এক টানা বৃষ্টির কারণে ডেবরা ব্লকের বিস্তীর্ণ এলাকা  জলে ডুবে গিয়েছে বলে তিনি জানান।


 ধান চাষের পাশাপাশি সবজি চাষেরও প্রচুর ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু মাটির বাড়ি ভেঙে গিয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন দুর্গত মানুষের পাশে থাকা এখন আমাদের কাজ। তাই দুর্গত মানুষদের রাখার ও তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.