লক্ষ্মীর ভান্ডার ফর্ম বিলি জীবন্ত লক্ষ্মীর হাত দিয়ে - The News Lion

লক্ষ্মীর ভান্ডার ফর্ম বিলি জীবন্ত লক্ষ্মীর হাত দিয়ে

 


দি নিউজ লায়নঃ কেবারে জীবন্ত লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়া  একটা অন্য অনুভূতি  । শুনতে অবাক লাগলেও এ রকমটাই  করে দেখিয়েছে পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েত । একটা ছোট্ট বাচ্চা মেয়েকে মা লক্ষ্মীর মতো সাজিয়ে তাঁর হাত দিয়েই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি করা হলো  ।


 মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য  লক্ষ্মীর ভান্ডার প্রকল্প  আলোড়ন ফেলেছে সমগ্র পশ্চিমবঙ্গের  । এসসি এসটি  মহিলাদের জন্য মাসিক ১০০০  টাকা ও জেনারেল কাজ মহিলাদের জন্য মাসে ৫০০  টাকা এই প্রকল্পের মাধ্যমে  দেওয়ার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে । হাজার হাজার  মহিলা লাইন দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করছেন রাজ্যজুড়ে  । এই প্রকল্পের কাজে ব্যস্ত তৃণমূলের একেবারে নিচু স্তর থেকে উচ্চ স্তরের নেতৃত্ব  । সাথে সাথে ব্যস্ত গ্রাম পঞ্চায়েতগুলিও ।  


পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলির জন্য অভিনব ভাবে এক ছোট্ট বাচ্চা মেয়েকে মা লক্ষ্মী সাজিয়ে তাঁর হাত দিয়ে স্থানীয় মহিলাদের ফর্ম দেওয়া হলো  । লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফরম নিতে এসে শম্পা বাগদি জবা  সৌ- রা জানান  , একেবারে মা লক্ষ্মীর রূপে সজ্জিত বাচ্চা শিশুর হাত থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিয়ে  অদ্ভুত আনন্দ উপভোগ করছেন তাঁরা  । এ প্রসঙ্গে নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌ মণ্ডল জানান ,মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম বিলি হচ্ছে এবং রেলিং ছিল নবগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি শেষ দিন ।  তাই শেষ দিনকে স্মরণীয় করে রাখতেই এ রকম উদ্যোগ  ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.