স্ত্রীকে খুনের চেষ্টার ঘটনার গ্রেফতার স্বামী - The News Lion

স্ত্রীকে খুনের চেষ্টার ঘটনার গ্রেফতার স্বামী

 


দি নিউজ লায়নঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ও সন্তানকে মাধ্যম করার অভিযোগে গ্রেফতার স্বামী হাজতবাস হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর এগরা থানায় কসবা এগরা এলাকায়। এগরা থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত স্বামী ইন্দ্রজিত মাইতি।শনিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 


জানাগেছে, এগরা দিঘা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দ্রজিত মাইটি দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। আর সেই সম্পর্কের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা করে স্বামী। আর সেই কাজে পুরো সহযোগিতা করে শ্বাশুড়ি সহ শ্বশুর বাড়ির সদস্যরা গৃহবধূর অভিযোগ। শুক্রবার সকালে স্ত্রীকে খুনের চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপর গৃহবধূ এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিয়ুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.