শুনানি চলাকালীন কোর্ট লকআপের মধ্যেই আত্মহত্যার চেষ্টা বিচারাধীন বন্দীর - The News Lion

শুনানি চলাকালীন কোর্ট লকআপের মধ্যেই আত্মহত্যার চেষ্টা বিচারাধীন বন্দীর

 


দি নিউজ লায়নঃ বারুইপুর আদালতে শুনানি চলাকালীন কোর্ট লকআপের মধ্যেই নিজের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক বিচারাধীন বন্দী। এর জেরে শুক্রবার আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ  কর্মীরা  উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আদালতের মধ্যে আত্মহত্যার চেষ্টার ঘটনায় রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিত বসু বলেন, বিচারাধীন বন্দী শাহাজান মোল্লা আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার নামে একাধিক ধানায় অভিযোগ আছে।  নরেন্দ্রপুর থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল।      


         পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানা এলাকার বাসিন্দা শাজাহান মোল্লা।  শুক্রবার তাকে চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে সে বলে প্রথমে  ভাঙড় থানার পুলিশ ধরেছিল। তারপর বকুলতলা, জীবনতলা, কাশিপুর তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরিবারের লোকজন কোথায় আছে জানি না, বাড়িও ভেঙে দেওয়া হয়েছে তাই আত্মহত্যা করতে গিয়েছিলাম। যদিও পুলিস জানিয়েছে,  জীবনতলা থানা এলাকায় পুলিশ কে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ১০ টির মত অভিযোগ আছে বিভিন্ন থানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.