পুজো মানেই আড্ডা, পুজো মানেই অষ্টমীর ভোগের বাসন্তী পোলাও, তাই আপনাদের জন্য রইল বাসন্তী পোলাও-এর রেসিপি - The News Lion

পুজো মানেই আড্ডা, পুজো মানেই অষ্টমীর ভোগের বাসন্তী পোলাও, তাই আপনাদের জন্য রইল বাসন্তী পোলাও-এর রেসিপি

 


দি নিউজ লায়নঃ  

উপকরণঃ

গোবিন্দভোগ চাল-১ কাপ

ঘি-২ টেবল চামচ

কিসমিস-১০,১২টা

কাজু-১০,১২টা

এলাচ-২,৩টে

দারচিনি-১ ইঞ্চি

তেজপাতা-১টা

জল-২ কাপ

চিনি-৩ টেবল চামচ

কেশর-১ চিমটি


প্রণালিঃ 

চাল ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন৷ প্যানে ঘি গরম করুন৷ কাজু, কিসমিস সোনালি করে ভেজে তুলে রাখুন৷ এবার ওই ঘিতেই এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিন৷ সুন্দর গন্ধ বেরোলে চাল জল ঝরিয়ে প্যানে দিয়ে দিন৷ জল দিন, চিনি ও কেশর দিয়ে দিন৷ আঁচ একদম কমিয়ে দিয়ে চাল সিদ্ধ হতে দিন৷ হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ৫ মিনিট রাখুন৷ তৈরি বাসন্তী পোলাও৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.