মা-কে খুন করে আত্মঘাতী ছেলে, জানুন এর পিছনের রহস্য - The News Lion

মা-কে খুন করে আত্মঘাতী ছেলে, জানুন এর পিছনের রহস্য

 


দি নিউজ লায়নঃ  মা-কে খুন করে আত্মঘাতী ছেলে।মধ্য হাওড়ায় ভৈরব বেড লেনের বাসিন্দা অভিষেক হাইত। একটি ইলেকট্রিক্যাল মোটরের দোকান ছিল তাঁর। বছর দেড়েক আগে বিয়েও করেছিলেন। দোতলা বাড়়িতে স্ত্রী ও বৃদ্ধা মা-কে নিয়ে থাকতেন অভিষেক। দিন পনেরো আগে অবশ্য বাপের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। এদিন দুপুরে বন্ধ ঘর থেকে মা ও ছেলের গোঙানির শব্দ পান পরিবারের লোকেরাই। আত্মীয়-স্বজনদেরই শুধু নয়, খবর দেওয়া হয় থানায়ও। দরজা ভেঙে যখন পুলিস যখন ঘরে ঢুকে, তখনও বেঁচে ছিলেন অভিষেক। 


হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মারা যান তিনি। ছেলের পাশেই মেঝে-তে পড়েছিল  মা কৃষ্ণা  হাউতের রক্তাক্ত দেহ। তবে পরিবারের লোকেদের দাবি, ইদানিং ব্যবসায় বিপুল লোকসানের মুখে পড়েছিলেন অভিষেক। বাজারে অনেক দেনাও হয়ে গিয়েছিল। সেকারণেই শ্বশুরবাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা ও সোনার গয়না ধার নিয়েছিলেন তিনি। ওই টাকা ফেরত দিতে নাপারায় অভিষেক ও তাঁর মায়ের উপর লাগাতার চাপ সৃষ্টি করছিলেন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরাও। 


স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও চরমে পৌঁছে গিয়েছিল। গত পরশু আবার বাড়িতে এসে চরম অপমান করে যান অভিষেকের শ্বশুরবাড়ির লোকেরা।     এই ঘটনার তদন্তে নেমে মৃতের বাড়ির ও শ্বশুরবাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। যদিও টাকা ও গয়না চেয়ে মানসিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন অভিষেকের স্ত্রী দেবিনার আত্মীয়রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.