দশমীর প্লেটে থাকুক রয়্যাল স্টাইল চিকেন চাপ
দি নিউজ লায়নঃ
উপকরনঃ
চিকেন (চাপের পিস ১ কেজি)
-রসুন বাটা- ১০০ গ্রাম
ছাতু- ১০০ গ্রাম
কাঁচালঙ্কা বাটা
শুকনো লঙ্কা গুঁড়ো
ফেটানো টকদই- ১০০ গ্রাম
ক্যাওড়া এসেন্স
গরম মশলা
জাফরান
ঘি
সাদা তেল
নুন,
চিনি স্বাদমতো
প্রণালিঃ
চিকেন ভালো করে ধুয়ে নিন। এবার ওর মধ্যে আদা-রসুন বাটা, ছাতু-কাঁচালঙ্কার মিশ্রণ, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, টকদই, ক্যাওড়া এসেন্স, গরম মশলা, দুধে গোলা জাফরান, স্বাদমতো নুন সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। এবার ফ্রিজে ২ ঘন্টার জন্য রেখে দিন। এই ম্যারিনেটের উপরই কিন্তু পুরো রান্না নির্ভর করছে। এবার কড়াইতে এক চামচ ঘি আর সাদা তেল দিয়ে গরম করুন। গরম হলেই চিকেনের টুকরো দিন। ম্যারিনেটের কোনও কিছুই ফেলবেন না। তাও দিয়ে দেবেন। অল্প আঁচে এভাবেই রান্না হবে চাপ। চিকেন থেকে বেশ তেল ছেড়ে আসলেই রেডি চাপ। এবার বিরিয়ানি বা রুটির সঙ্গে জমিয়ে খান রয়্যাল স্টাইল চিকেন চাপ।

Post a Comment