আইএনটিটিইউসি’র সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা - The News Lion

আইএনটিটিইউসি’র সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা

 


দি নিউজ লায়নঃ   আইএনটিটিইউসি’র সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে।  বুধবার বিকেলে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে আইএনটিটিইউসি’র তরফে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এদিন প্রধাননগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।


জানা গিয়েছে, এদিন আইএনটিটিইউসি’র সভা শুরু হওয়ার আগেই ভাঙচুরের অভিযোগ ওঠে আইএনটিটিইউসি’র অন্য পক্ষের বিরুদ্ধে। সভাস্থলে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ঘটনার প্রসঙ্গে দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, অশুভ শক্তির কারনে ঘটেছে। অন্যান্য দলের লোকেরা আমাদের ভাইয়েদের মধ্যে দ্বন্ড লাগানোর চেষ্টা করেছিল।আমাদের সবাই তা বুঝতে পেরেছে এবং ঝামেলা মিটে গিয়েছে।



অন্যদিকে আইএনটিটিইউসি’র সভাপতি নির্জল দে বলেন, গুন্ডা বাহিনী দিয়ে সভা ভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল।যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.